1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য আলম গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬০৪ জন পঠিত
মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য আলম গ্রেফতার
মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য আলম গ্রেফতার

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার কামাল দিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. আলম শেখ কে ছাগল চুরির মামলায় মধুখালী থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠিয়েছে। মধুখালী থানা সূত্রে জানা গেছে, বুধবার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের পারুল বেগম বাড়িতে একটি ছাগল বেঁধে রেখে ফরিদপুর আদালতে মামলায় হাজিরা দিতে যান। দুপুরে বাড়িতে এসে ছাগল দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে পাশ্ববর্তী জামালপুর হাটে গিয়ে ছাগল দেখতে পায়।

হাটের ইজারাদার শফিক সরদার জানায়, আলম শেখ নামে এক ব্যক্তি ছাগলটি বিক্রি করেছে এবং এরশাদ নামের ব্যাপারি ছাগলটি ক্রয় করেছে। এসময় পারুল ও তাঁর ছেলে পারভেজ পুলিশকে ফোন দিলে পুলিশ মধুখালী বাজার বাসস্ট্যান্ড হতে ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারুল বেগম থানায় আলম শেখ (৬৫) ও মিরাজ মোল্যা (৩০) কে আসামী করে অভিযোগ দিলে একটি চুরি মামলা রুজু করে রাতেই মধুখালী থানা পুলিশ আলম শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION