1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪৮৬ জন পঠিত
মধুখালীতে গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা
মধুখালীতে গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস দিয়ে অধীর কুমার বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। অধীর রাজবাড়ী জেলার লক্ষীনারায়পুর গ্রামের শ্রী মাখন লাল বিশ্বাসের ছেলে।মৃতর লাশ বর্তমানে মধুখালী থানা হেফাজতে আছে। জানা গেছে কামারখালী শাখার ব্র্যাক এনজিও, বিসিইউপি প্রকল্পে ম্যানেজার পদে চাকুরীর সুবাদে মছলন্দপুর হিন্দুপাড়া গ্রামের প্রভাষ মিত্রের এর বাড়িতে বেচেলর হিসেবে ভাড়া থাকতেন।

তিনি প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নিজ বাড়ি যেতেন। ৩০/০৩/২৩ তারিখে (বৃহস্পতিবার) অফিসের কাজ শেষে ভাড়া বাসায় এসে রাত অনুমান ১১ টা পর্যন্ত অফিসের কাজকর্ম করেন। বাড়ির মালিক দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তে বললে তিনি উক্ত সময়ে দরজা বন্ধ করে দেন। পরের দিন ৩১/০৩/২৩ (শুক্রবার) তারিখ সকাল অনুমান ৯ টার বাড়ির মালিক অধীর কুমার বিশ্বাসের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে দেখতে পান যে, উক্ত অধীর কুমার বিশ্বাস খাটের উপর প্লাস্টিকের চেয়ারের মাধ্যমে ঘরে থাকা সিলিং ফ্যানের আংটার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। সংবাদ প্রাপ্তির পর মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সহ জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার প্রবীর কুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন। অফিসিয়াল আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে উক্ত ঘটনা ঘটিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION