1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে কমিউনিটি ক্লিনিকে চুরি

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৩০ জন পঠিত
মধুখালীতে কমিউনিটি ক্লিনিকে চুরি
মধুখালীতে কমিউনিটি ক্লিনিকে চুরি

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটার সংবাদ পাওয়া গেছে । ১৩ জুন মঙ্গলবার প্রতিদিনের ন্যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি মির্জা হিজবুল ইসলাম কাজ শেষ করে বিকেল ৩টার দিকে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিনের কাজ শেষ করেন। ১৪ জুন বুধবার সকাল ৯টায় গিয়ে তিনি দেখতে পান কমিউনিটি ক্লিনিকের প্রধান ফটকের তালা ভাঙ্গা।

কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ বাবলু খানসহ অন্যান্য সদস্যদের নিয়ে ভিতরে প্রবেশ করলে তাদের নজরে আসে আলমারীতে রক্ষিত ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি সিলিং ফ্যান চুরি হয়েছে। পূর্বেও ২/৩ বার এই কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। প্রতি বারই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুরির বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে তার মোবাইলে জানতে চাইলে তিনি জানান তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION