1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালীতে ইমামবাড়ী জামে মসজিদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫০৬ জন পঠিত
মধুখালীতে ইমামবাড়ী জামে মসজিদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মধুখালীতে ইমামবাড়ী জামে মসজিদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী পৌর সদরের গোন্দারদিয়া ইমামবাড়ী জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকাল ৪ টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইমামবাড়ী জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসার মাঠে ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন। প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন ফরিদপুর সামসুল উলম মাদ্রাসার মুদাররিস আল্লামা মুফতী যোবায়ের আহমেদ,বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাইয়ান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। বিশেষ অতিথি ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আকরামুল করিম, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন প্রমূখ। বক্তরা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে সে হিসেবে আমল করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION