1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৬৩ জন পঠিত
মধুখালীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
মধুখালীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

শাহজাহান হেলাল,মধুখালী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দুস্থনারীদের মাঝে সেলাই মেশিন নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে অস্থায়ী স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ ও সহযোগিঅঙ্গ সংগঠন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিত্বে পুষ্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শামীম আরা,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানাসহ প্রমুখ। আলোচনা সভা পরবর্তী প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন ৬ এবং নগদ অর্থ ৩ জন করে পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION