1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কবীরের মতবিনিময়

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪১৩ জন পঠিত
মধুখালীতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কবীরের মতবিনিময়
মধুখালীতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কবীরের মতবিনিময়

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৬ টায় মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম কবীর।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী,আলফাডাঙ্গা, মধুখালী) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পেয়েছি। তার দোয়া নিয়ে আমি ১৯৭৫ সালের ১২ই আগস্ট স্কলারশিপ নিয়ে মস্কোতে ডাক্তারি পড়তে যায়। বঙ্গবন্ধু আমার কাধে হাত রেখে বলেন লেখাপড়া শেষ করে দেশে এসে মানুষকে সেবা করবা। বঙ্গবন্ধুর সে কথাটি আমার হৃদয়ে গাথা রয়েছে।

আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করে এলাকার মানুষের উন্নয়নে অংশীদার হতে চায়। জননেত্রীর কাছে আমি এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড.কোরবান আলী, সাংবাদিক শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, মেহেদী হাচান,সালেহীন সোয়াদ সাম্মী, রমজান আলী, ইদ্রীস আলী, মানিক সিকদার, সজল, পার্থ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION