1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালিতে ঐতিহ্যবাহী ভেলা বাইচ

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালি :
ফরিদপুরের মধুখালীতে কাদিরপাড়া পূর্বপাড়া ডিপি ক্লাবের উদ্যোগে বারাশিয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া পূর্বপাড়া বারাশিয়া নদীর পাড়ে নওপাড়া ইউনিয়নের এর সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যার সভাপতিত্বে ভেলা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক।


উদ্বোধন করেন নওপাড়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপ। এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মাছুম, গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আদর আলী, পৌরসভার কাউন্সিলর নাজমা আক্তার, মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, পৌরকাউন্সিলর রেশমা আক্তার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ডিপি ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ পারভেজ মোল্যা, মোঃ আকরাম হোসেন ইকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিছলিয়ার মাফুজের ভেলা প্রথম, জুয়েলের দল দ্বিতীয় ও কাদিরপাড়ার তুষারের দল তৃতীয় স্থান অধিকার করেন। চুলাসহ গ্যাসের সিলিন্ডার প্রথম, রাইজ কুকার দ্বিতীয় ও প্রেসার কুকার তৃতীয় পুরস্কার হিসাবে বিজয়ীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। ভেলা বাইচ পরবর্তী নদীতে বাঁশে চড়া প্রতিযোগিতায় একজনই লক্ষ্যে পৌছাতে পারেন এবং পুরস্কার জিতে নেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION