1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মধুখালী

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫১৭ জন পঠিত
ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মধুখালী
ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মধুখালী

শাহজাহান হেলাল,মধুখালী : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় ও রাজনৈতিক জীবন ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর”প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল যাদুঘর এখন মধুখালীতে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি ২৭ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারচুয়ালি উদ্বোধন করেন। ১ আগস্ট ২০২২ খ্রিঃ গোপালগঞ্জ রেল স্টেশন থেকে ব্রডগেজ রেলপথ জাদুঘরটির প্রদর্শনের জন্য উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ভাটিয়াপাড়া ও কাশিয়ানী রেল স্টেশনে প্রদর্শনীর পর ১১ আগস্ট বৃহস্পতিবার মধুখালী রেল স্টেশনে পৌছায় জাদুঘরটি। দর্শনার্থীদের জন্য ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট উন্মুক্ত করা হয়। জাদুঘরের প্রদর্শনী চলবে ১৩ আগস্ট রাত ৮টা পর্যন্ত। মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর পরিদর্শনে জান। প্রতিনিধি দলে ছিলেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,মোঃ রমজান আলী বিশ্বাস,রাজিব হোসেন, মোঃ ইদ্রিস আহম্মেদ লিটু,গৌতম কুমার বিশ্বাস ও কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের কেয়ারটেকার মোঃ সাব্বির হোসেন বিভিন্ন তথ্য দিয়ে প্রতিনিধি দলকে সহযোগিতা করেন। ১২ আগস্ট সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় জাদু ঘরটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভীর। বিশেষ করে লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের উপস্থিতি। জাদুঘরটি মধুখালী রেল স্টেশনে প্রদর্শনী পরবর্তী কালুখালী, রাজবাড়ী ও ফরিদপুর রেল স্টেশনে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। ফরিদপুর ও রাজবাড়ী প্রদর্শন পরবর্তী কুষ্টিয়ায় প্রদর্শনের মাধ্যমে এ অঞ্চলে প্রদর্শনী শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION