1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের উরশ সম্পন্ন

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ জন পঠিত
ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের উরশ সম্পন্ন
ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের উরশ সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর : পিরানে পীর দস্তগীর ফানা ফিল্লাহ, বাকা বিল্লা, অলীয়ে কামেলীন মাওলানা হযরত খাজা শাহ সুফি আব্দুর রহমান আল চিশতী নিজামী ,উনহুকা আশেকিন খলিফা রামুজে, আরেফ বিল্লা, ফানা ফিল্লা,বাকা বিল্লা,অলী আল্লাহ হযরত খাজা শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতী নিজামীর স্মরণে বাৎসরিক উরশ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুর শহরের ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফে অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত,বাদ মাগরিব ওয়াজ নসিয়ত,জিকির আসগর,বাদ এশা ধর্মীয় আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের গদীনশীন পীর হযরত খাজা শাহ্ সুফী মো: আব্দুস সামাদ আল চিশতী নিজামীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী আল- চিশতী নিজামী,বাখুন্ডা দরবার শরীফের পীর সাহেব সুফী মজিদ আল- চিশতী নিজামী,ডোমরাকান্দি দরবার শরীফের পীর সাহেব সাজ্জাদ হোসেন রনী আল-চিশতী সাবেরী।

এসময় পীরজাদা মো: সাহিদ মোল্লা আল চিশতী নিজামী , পীরজাদা মো: নুরুল ইসলাম আল চিশতী নিজামী,পীরজাদা এম এ রাসেল আল চিশতী নিজামীসহ ভক্ত ও আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন । রাতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত খাজা শাহ্ সুফী মো: আব্দুস সামাদ আল চিশতী নিজামী। পরে তবারক বিতরন করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION