1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্বার

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৯৯ জন পঠিত
ভাঙ্গায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্বার
ভাঙ্গায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্বার

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইড় গ্রাম থেকে মাহমুদা বেগম(২৮) নামে ২ সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই গৃহবধুর স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্বার করা হয়। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের শেখ নুর আলীর মেয়ে। ওই গৃহবধুর সামিয়া(৬) ও হাবিবা(২) নামে ২টি সন্তান রয়েছে। স্বামী শেখ শামীম পেশায় ভ্যানচালক।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে শেখ শামীমের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। হতদরিদ্র পরিবারটি অভাব আর প্রতিকুলতায় নানা দৈন্যদশায় অতিবাহিত হচ্ছিল। এ নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে পারিবারিক কলহও দেখা দিত। শুক্রবার দুপুরের দিকে বড় মেয়ে সামিয়াকে মা মাহমুদা বেগম গালমন্দ ও মৃদু মারধোর করে।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শামীম শেখ স্ত্রীকে গালমন্দ ও মৃদু শারীরিক আঘাত করে। দুপুরে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মাহমুদাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে লাশ উদ্বারকারী ভাঙ্গা থানার এস.আই শহীদুল্লাহ জানান,লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION