1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭৫৫ জন পঠিত
ভাঙ্গায় স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আটক
ভাঙ্গায় স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আটক

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা বাজারে এক স্বর্ন ব্যবসায়ী নিকট থেকে পুলিশ পরিচয়ে ৪০ তোলা স্বর্ন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ভাঙ্গা থানার পুলিশের এএসআই বাবুল হোসেন ও তার সহযোগী মেহেদী হাসান মৃদুল মুন্সী সহ ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযান এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ন উদ্ধার করেছে পুলিশ। স্বর্ন ব্যবসায়ী নিকট থেকে পুলিশের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। মামলা সুত্রে জানা গেছে, যশোরের পাপ্পু বিশ্বাস নামে জনৈক স্বর্ন ব্যাবসায়ী মঙ্গলবার দিবাগত রাতে তার এক বন্ধুকে নিয়ে ভাঙ্গা বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর নিকট থেকে ১১টি স্বর্নের বার মোট ১১০ ভরি স্বর্ন ক্রয় করেন।

রাত অনুমানিক ১টার সময়ে স্বর্ন নিয়ে যাওয়ার সময় তার পথ গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে ওই ব্যাক্তি পুলিশে অভিযোগ দিলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, ভাঙ্গা থানার এসআই গোলাম দস্তগীর বাবুলের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি স্বর্নের বার সমান ৪০ ভরি স্বর্ন উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION