1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ৩ ব্যাবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৬৫০ জন পঠিত
ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ৩ ব্যাবসায়ী আটক
ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ৩ ব্যাবসায়ী আটক

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ১৪ কেজি গাঁজা ৩ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার মালীগ্রাম-কালামৃধা সড়কের রশিবপুরা গ্রাম সংলগ্ন এস,এম, মাসুদের বাড়ির সামনে থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহনকারীরা পুলিশ উপস্থিতি টের পেয়ে পার্শ¦বর্তী পাটক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে তাড়া করে আঃ রাজ্জাক মন্ডল (৫২)নামে একজনকে আটক করে। আটককৃত রাজ্জাকের বাড়ি পাশ্ববর্তী সদরপুর উপজেলার আইন উদ্দীন মাতুব্বর ডাঙ্গী গ্রামে বলে জানাগেছে।

এ ঘটনায় রাজ্জাকের দেওয়া তথ্য অনুযায়ী পাটক্ষেত থেকে তাৎক্ষণিক ইমরান হোসেন (২৭) পিতা- হান্নান মুন্সী, গ্রাম- ফরিদপুর সদরের পশ্চিম গোয়াল চামট বেতুয়াবাড়ি এলাকার এক যুবককে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে এদিন রাতেই ভাঙ্গা বিশ^রোড সংলগ্ন পৌরসভার সামনের সড়ক থেকে শরীফ খান(২৫) নামে আরও এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। সে জেলার কোতোয়ালি থানার জয়দেবপুর গ্রামের সূর্য খানের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি( তদন্ত) মোঃ আবু তাহের সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এস,আই পরিতোষ, এস.আই. জুয়েলসহ সঙ্গীয় পুলিশ নিয়ে উক্ত এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ ৩ মাদক চোরাই কারবারীকে আটক করে। এসময় মাদক পাচারকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা করা হলেও কৌশলে প্রাইভেটকারটি পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION