1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৩১ জন পঠিত
ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মানবিক কর্মসূচীর অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মালীগ্রাম ব্যাংকের উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। মালীগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ আসিফ ইকবালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদসব্য আক্কাছ আলী,ব্যাংকের পদস্থ কর্মকর্তা সোহাগ শিকদার,মোঃ রেজওয়ানুল করিম,শেখ হেলাল আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় উপজেলার প্রায় ৩ শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি গিয়াস উদ্দিন আহমেদ বলেন,মিডল্যান্ড ব্যাংক বিভিন্ন মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তারা মানবিক কাজের অংশ হিসেবে শীতার্তদের পাশে এসে দাড়িয়েছে। শাখা ব্যবস্থাপক আসিফ ইকবাল বলেন, মিডল্যান্ড ব্যাংক সব সময় উন্নয়নের পাশাপাশি মানবিক কাজের অংশীদার হচ্ছে। তারই অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে এবং এ কাজের ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION