1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় মালীগ্রাম রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স¤পন্ন

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৮৪৩ জন পঠিত
ভাঙ্গায় মালীগ্রাম রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স¤পন্ন
ভাঙ্গায় মালীগ্রাম রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স¤পন্ন

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মালীগ্রাম আবদুর রশিদ মিঞা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স¤পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮০৭ ভোটারের মধ্যে ৭৩৩ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মানোয়ার হোসেন,একাডেমিক সুপাভাইজারা প্রহলাদ বিশ^াস,পল্লী উন্নয়ন কর্মকর্তা পংকজ কুমার।

উক্ত নির্বাচনে চান্দ্রা ইউপি চেয়ারম্যান আবদুল খালেক মোল্লা ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের প্যানেলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে গিয়াসউদ্দিন আহমেদের পূর্নপ্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে। বিজয়ী প্রার্থীরা হচ্ছেন দবির উদ্দিন আহমেদ,মোঃ আসাদুজ্জামান,মোঃ মাসুদ খান এবং হেপি আক্তার। নির্বাচনকে ঘিরে এলাকায় কয়েক দিন যাবৎ চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। স্থানীয় নির্বাচনের আমেজে রাত-দিন চলে প্রচার প্রচারনা। পোষ্ঠারে পোষ্টারে বিদ্যালয় প্রাঙ্গন সহ এলাকায় ছেয়ে যায়।

নব নির্বাচিতরা শিক্ষার উন্নয়নে কাজ কাজ করবেন বলে অঙ্গীকার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহা উদ্দিন বলেন,এ যাবৎকালের মধ্যে সবচেয়ে উৎসাহ উদ্দিপনা আর প্রতিদ্বন্দিতাপূর্ন নির্বাচন হয়েছে। নির্বাচিতদের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ বলেন, প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের নির্বাচিতরা প্রতিষ্ঠানটির শিক্ষার মান বাড়াতে সহযোগিতা করবে। এমনটাই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION