1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৭ জন পঠিত
ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক
ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ এক দ¤পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ১৮,শ পিচ ইয়াবা সহ পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করে। ওই দ¤পতি কক্সবাজার থেকে মাদকের এই চালানটি ‘হোম ডেলিভারি’ দিতে এসেছিলেন। আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মেয়ার ছেলে ওমর ফারুক (২৫),তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪) ও তার সহযোগী উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯)।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ জানান, কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে ওই দ¤পতি তাদের পেটের মধ্যে বহন করে। পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করা হয়। এরপর পরিস্কার করে পুনরায় প্যাক করে সেই মাদক ভাঙ্গায় বিভিন্ন স্থানে পৌছে দেয়া হয়।

ওই কর্মকর্তা আরও জানান, গত ১৪ জানুয়ারি ভাঙ্গা টোল প্লাাজা এলাকায় একই কৌশলে মাদকের বড় একটি চালান নেওয়ার সময় এক যুবক গ্রেপ্তার হয়। একই সিন্ডিকেটটি দীর্ঘদীন যাবৎ বিভিন্ন কৌশলে মাদক পাচার ও বিক্রি করে আসছিলা। মাদক ব্যবসায়ীরা যত কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছে। তাদের কৌশলে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়ে। মাদক পাচারকারীদের ধরতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION