1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় বিপুল পরিমাণ মদ সহ নারী আটক

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০০ জন পঠিত
ভাঙ্গায় বিপুল পরিমাণ মদ সহ নারী আটক
ভাঙ্গায় বিপুল পরিমাণ মদ সহ নারী আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় ৫০লিটার চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিে ৫০ লি. চোলাই মদ সহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী উপজেলার বিদ্যানন্দী এলাকার লিমন মাতুব্বরের স্ত্রী রিক্তা খানম ওরফে রতœা (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় রোকন মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়, তার ভাড়াটিয়া লিমন মাতুব্বর মাদক কেনাবেচা করতো। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ লি. চোলাই মদ জব্দ করে এছাড়াও লিমন মাতুব্বরের স্ত্রী রিক্তা খানম ওরফে রতœাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লিমন মাতুব্বর কৌশলে পালিয়ে যায়।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের উপর ভিত্তি করে ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ লিটার চোলাই মদ সহ একজন মাদক কারবারীকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION