1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় প্রেসক্লাব কমিটির আয়োজনে ইফতার মাহফিল

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৪৫ জন পঠিত
ভাঙ্গায় প্রেসক্লাব কমিটির আয়োজনে ইফতার মাহফিল
ভাঙ্গায় প্রেসক্লাব কমিটির আয়োজনে ইফতার মাহফিল

মো: সরোয়ার হোসেন ,ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় প্রেসক্লাব কমিটির আয়োজনে এক ইফতার মাহফিল,দোয়ার অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। গতকাল ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন ক্যাফে পদ্মা রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিক, উপজেলা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহণ করেন। প্রেসক্লাব আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় আহবায়ক সাংবাদিক ওবায়দুল আলম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম,মেজর জাহাঙ্গীর আলম । এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সি, ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION