1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর সহ ১৫টি ঘর ভস্মীভুত

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৫৫ জন পঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে এবং হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। এতে বসতঘর, গোয়ালঘর,রান্নাঘর সহ ১৫ টি বাড়ি ঘর স¤পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে।এসময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, রবিশস্য ও গবাদীপশু জীবন্ত দগ্ধ হয়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভদ্রকান্দা গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় দুটি গরু,১ টি ছাগল, শতাধিক মুরগী ও কবুতরও মারা গেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার সময় সোবাহান শেখের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়।মূহুর্তে আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও ৯৯৯ ফোন করে আগুনের খবর জানায়।সংবাদ পেয়ে ভাঙ্গা ও সদরপুর থানা ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে সোবাহান শেখের গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে সোহরাব শেখ,ওহাব শেখ,সোবাহান শেখ,খলিল শেখ ও শহীদ শেখ। আগুনে সোহরাব শেখের স্ত্রী নাসিমা বেগমের মুখমন্ডল ঝলসে গেছে।

খবর পেয়ে বুধবার দুপুরে নাছিরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।এসময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করবেন বলে জানান। অপরদিকে বুধবার বিকেলে উপজেলার মুনসুরাবাদ গ্রামে মাটির চুলা থেকে অগ্নিকান্ডে সৌরভ উদ্দিনের বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ভাঙ্গা ফায়ার ষ্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION