1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৭২ জন পঠিত
ভাঙ্গায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ভাঙ্গায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলশিঘাটা গ্রামের একটি পুকুর থেকে এখলাছ মুন্সী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার বিকেলে ওই পুকুরের পানির মধ্যে থেকে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। নিহত এখলাছ মুন্সী ওই গ্রামের আবুল বাসার মুন্সীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে সে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুজঁতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে তার পরিধান করা লুঙ্গি ও গেঞ্জি দেখতে পায়।এসময় স্থানীয়রা পুকুরের পানিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের এস আই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে লাশের গায়ে রক্ত ও ক্ষত চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পাঠানো হয়েছে। রিপোর্ট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION