1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সমতা বিধানে কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৬ জন পঠিত
ভাঙ্গায় নারী উন্নয়ন ও সমতা বিধানে কর্মশালা
ভাঙ্গায় নারী উন্নয়ন ও সমতা বিধানে কর্মশালা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় নারীদের উন্নয়ন,সমতা, ইভটিজিং,বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মশালায় উলসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি,বলেন সরকারের পাশাপাশি বাংলাদেশের গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উন্নয়নে ইউরোপিয়ন ইউনিয়ন, ট্রেড এন্ড ক্র্যাফট এক্সচেঞ্জ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছে উলসী সৃজনী সংঘ। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকদের নিয়ে কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সংস্থাটি কাজ করছে।

সরকারের পাশাপাশি নারী- পুরুষের সমতা বিধান এবং শিক্ষার্থীদের মানসম্মত নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে। সামাজিক নারী উন্নয়নের সভানেত্রী মাবিয়া আক্তারের সভাপতিত্বে সুমী খাতুন কনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, যুব উন্নয়ন অফিসার সেলিম মিয়া, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাদ দুদু মিয়া, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন উই প্রকল্পের ভাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়ক মোকলেসূর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION