1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাট : ৪ নারীসহ আহত ৫০

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৬৭২ জন পঠিত
ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাট
ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাট

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তাররকে কেন্দ্র করে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষ শাহজাহান মাতুব্বরের বাড়ীসহ প্রায় ২৫ টি বাড়ি ঘরে ভাংচুর চালিয়ে লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উভয় পক্ষের কম পক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সকালে দুই দফায় সংঘর্ষে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবুল মোল্লা(৩৪), হান্নান মোল্লা(৩৮), ওবাইদুর মোল্লা(৫০), চুন্নু মোল্লা(৪০),জসিম মোল্লা(৪৩) ও লুৎফর রহমান(৪০) কে ফরিদপুর বঙ্গ বন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে চাম্পা বেগম(৩৫), মনিয়া(৩০), উজ্জল(২৫).ইয়াসিন(৩০),নাঈম(৩২),সুজন(২৫), হৃদয়(৩২), ইব্রাহিম(৩৪), জসিম(৪০), কোডন(৩৪), শাহআলম(৩৫), ইমদাদ(৩৪), রিপন(২৬),জাহাঙ্গীর(৩৬)। এদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,ওই গ্রামের স্থানীয় আ’লীগ নেতা মতিয়ার রহমানের সাথে প্রতিদ্বন্দী শেখ শাজাহানের সাথে দীর্ঘ্যদিন আধিপত্য নিয়ে দ্বন্দ চলে আসছিল। গতকাল শুক্রবার সন্ধায় শাজাহান গ্রæপের লোকজন মতিয়ার গ্রæপের লোকজনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করে। এ নিয়ে রাতেই কয়েক দফা সংঘর্ষ হয়।

এর জের ধরে শনিবার সকালে দু,দল সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঢাল,শড়কি,কাতরা,টেটা, রামদা, ইট পাটকেল নিয়ে এক অপরের উপর ঝাপিয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। প্রায় ঘন্টা খানেক ধরে চলা সংঘর্ষে নারী পুরুষ সহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় ডাক্তার মামুন , শাজাহান মেম্বার, সৈয়দ আলম, টিটু, ওবাইদুর সহ ২০/২৫ টি বাড়ী ও জনৈক জসিমের একটি দোকান ভাংচুর করা হয়েছে। পরে ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে ওসি (তদন্ত) হানিফ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ভোর থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। সামান্য হতাহত সংবাদ পেয়েছি এবং কয়েকটি বাড়ী ভাংচুর হয়েছে। এখনও কোন পক্ষের অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION