1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫৪৪ জন পঠিত
ভাঙ্গায় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ভাঙ্গায় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ‘উপজেলা পর্যায়ে’ ৪৯-তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ভাঙ্গা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। এ

কাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ^াসের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,শাখাওয়াত হোসেন, মিজবাহা উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম মিয়া,সাংবাদিক ্এ,টি,এম ফরহাদ নান্নু,মিঠুন চক্রবর্তী,শিক্ষার্থী নুসরাত জাহান নিঝুম সহ অন্যান্যরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

খেলাধুলা নির্মল বিনোদন,নেশা থেকে দূরে রাখার পাশাপাশি শরীর,স্বাস্থ্য ও মন ভাল রাখে। এজন্য হারিয়ে যাওয়া দেশীয় খেলাধুলার প্রতি তিনি মনোনিবেশ করতে বলেন। তিনি শিক্ষকদের উদ্যেশ্যে বলেন,দেশীয় খেলাধুলা এমনভাবে প্রচলন করতে হবে যেন শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হয়ে বিদ্যালয়ে আসে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে ক্রীড়া এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION