1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় খাল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৮০ জন পঠিত
ভাঙ্গায় খাল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
ভাঙ্গায় খাল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় একটি খাল থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের নাম খোদেজা বেগম (৬০)। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের বাসিন্দা ইউনুস মৃধার স্ত্রী। তবে বেশ কিছুদিন ধরে তিনি ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তার ভাই ওবায়দুল মিয়ার বাড়িতে থাকতেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার খালে এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ দেখে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল শাড়ি পরিহিত খোদেজা বেগমের মৃতদেহ উদ্ধার করে। এসআই সিরাজুল আরো বলেন, মৃতার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে ভাইয়ের বাড়িতে থাকতেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে তার আঙ্গুলের ছাপ দিয়ে প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION