1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় কলেজ ছাত্রের মুক্তির দাবীতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৩২০ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র চন্দন সরকারকে ষড়যন্ত্রমুলক মামলায় ফাসিয়ে দেয়া হয়েছে দাবী করে প্রতিবাদে ও মামলা প্রত্যাহারসহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সচেতন নাগরিক সমাজ।

ভাঙ্গা পৌরসভার চন্দীদাসদী গ্রামে সাংবাদিক গৌতম দাস সড়কের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা দাবী করেন, কলেজ ছাত্র চন্দন সরকারকে ষড়যন্ত্রমূলকভাবে মাদক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারসহ ঘটনা তদন্ত ও দোষীদের শাস্তি দাবী করেন।

পরিবারের দাবী, গত ৩ অক্টোবর বিকালে তার নিজ গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী হতে চন্দনকে তুলে নিয়ে যায় কয়েকজন সাদা পোষাকধারী। পরে তাকে ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর হতে গ্রেপ্তার দেখিয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION