1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক : সহযোগীদের চিহ্নিত করার দাবি

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৭৭ জন পঠিত
ভাঙ্গায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক : সহযোগীদের চিহ্নিত করার দাবি
ভাঙ্গায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক : সহযোগীদের চিহ্নিত করার দাবি

ভাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় পাচঁশত পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহল ও প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার গোপঁন ইশারায় বীর দর্পে রমরমা মাদক বানিজ্য চালিয়ে আসছিলো ওই দম্পতি। শুধু ওই দম্পতিই নয় অত্র অঞ্চলের মোবাইল প্রতারকসহ মাদকের সঙ্গে জড়িতদের আড়াল থেকে সহযোগীদের চিহ্নিত করার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আটক দম্পতি হলেন, পশ্চিম পাতরাইলের প্রয়াত আব্দুল ওহাবের ছেলে মাহাবুল হাওলাদার (৪১) ও তার স্ত্রী হামিদা বেগম (৩৬)।

সহকারী উপ-পরিদর্শক হাসান আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সম্প্রতী জেল খেটে আসা মাদক ব্যবসায়ী দম্পতি মাহাবুল ও তার স্ত্রী তাদের নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান বিক্রয়ের জন্য প্রস্তুত নিয়েছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এসময় মাহাবুল হাওলাদারের কোমর থেকে ৩০০ শত পিঁচ ও তার স্ত্রীর দেখানো মতে ঘরের মধ্যে লুকিঁয়ে রাখা সোকেচের মধ্যে থাকা আরও ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ ওই দম্পতি থানা প্রশাসনের নজর এড়িয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

স্থানীয় একটি প্রভাশালী মহলের ছত্রছায়ায় ও থানা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা অত্র ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও ওয়েলকাম পার্টিদের কাছ থেকে মাসওয়ারা ভিত্তিক মোটা অংকের উপঢৌকন নেয়। মাদক ব্যবসায়ীসহ আড়ালে লুকিঁয়ে থাকা মাদকের সহযোগীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয়রা। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, মাদকের সঙ্গে তার থানার কোন অফিসার জড়িত আছে এমন কোন তথ্য তার জানা নেই।

তবে যদি কেউ থাকে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতী চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামিম হোসেন এই প্রতিবেদককে জানান, মাদক ব্যবসায়ী এক দম্পতিকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION