1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় অর্থ আত্মসাত মামলায় ইটভাটা ম্যানেজার মামুনের কারাদন্ড

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৬২ জন পঠিত
ভাঙ্গায় অর্থ আত্মসাত মামলায় ইটভাটা ম্যানেজার মামুনের কারাদন্ড
ভাঙ্গায় অর্থ আত্মসাত মামলায় ইটভাটা ম্যানেজার মামুনের কারাদন্ড

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ^রদী তারাইল গ্রামের মামুন শিকদারকে একটি ইটভাটায় ম্যানেজার থাকাকালীন অর্থ আত্মসাতের মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি ওই গ্রামের মৃত মজিবর শিকদারের ছেলে। গত বুধবার বিজ্ঞ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা অর্থ আত্মসাতের দায়ে মামলার বিজ্ঞ বিচারক তাকে এ সাজা প্রদান করেন। রায় ঘোষনার পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত মামুন শিকদার স্থানীয় এম.আর.বি ব্রিক্স নামে একটি ইটভাটায় ২০১২ সাল থেকে প্রায় ২ বছর পর্যন্ত ম্যানেজার হিসেবে থাকাকালীন দীর্ঘ্য সময় দায়িত্ব পালন করার সময় সুকৌশলে বিপুল পরিমান অর্থ আত্মসাত করে আসছিলেন। বিষয়টি নজরে আসলে এম.আর.বি ইটভাটার স্বত্তাধিকারী মোকলেসুর রহমান সুমন অভিযুক্ত মামুনকে সমুদয় হিসাব বুঝিয়ে দিতে বলেন। কিন্ত মামুন কোনরুপ হিসাব না বুঝিয়ে নানাভাবে টানবাহানা করতে থাকে। এক পর্যায়ে ইটভাটার তহবিল থেকে বিপুল পরিমান অর্থ নিয়ে সটকে পড়ে। বিষয়টি গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে স্থানীয়ভাবে আপোস মিমাংসার চেষ্টা করা হয়।

কিন্ত সুচতুর মামুন কোন আপস মিমাংসা না করে আত্মসাতকৃত টাকা ফেরত দিতে অস্বীকার করে।পরে বাধ্য হয়ে স্বত্তাধিকারী মোকলেসুর রহমান সুমন বাদী হয়ে ২০১৮ সালের ৯ এপ্রিল ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ভাঙ্গা থানার মামলা নং-২৬, জিআর-১৮২/২০১৮ ইং। পরে পুলিশ দীর্ঘ্যদিন তদন্তের পর ২ কোটি ৪৫ লক্ষ ৮৮ হাজার ৭,শ টাকা আত্মসাত করেছে মর্মে প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে বলে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ্য শুনানী শেষে বাদী ও স্বাক্ষীদের জবানবন্দিতে সন্দেহাতীতভাবে দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারিক আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করে।

এ ব্যাপারে মামলার বাদী মোকলেসুর রহমান সুমন বলেন, পরিকল্পিতভাবে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান টাকা মামুন শিকদার আত্মসাৎ করেছে। দীর্ঘ শুনানী শেষে মামলার বাদী ও স্বাক্ষীদের জবানবন্দিতে সন্দেহহাতীতভাবে সে দোষী সাভ্যস্ত হওেয়ায় বিজ্ঞ আদালত তাকে এ রায় প্রদান করেছে। রায়ে আমি সন্তুষ্ট এবং এতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।মামলার বিচার কার্য থেকে বিরত রাখতে সে আমার ক্ষতিসাধন করার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখে।সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মোতালেব মাতুব্বর বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় ওই ম্যানেজার মামুন শিকদারের সাজার আদেশ দেওয়া হয়েছে।সঠিক রায়ে ন্যায় বিচার পাওয়ায় আমরা খুশি।এতে বিচারের প্রতি মানুষের যথেষ্ট আস্থা আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION