1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও : ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ^াস

  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬৫৬ জন পঠিত
ভাঙ্গায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও : ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ^াস
ভাঙ্গায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও : ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ^াস

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাতে প্রথমে ভাঙ্গা বাজারের ঈদগাহ মোড়ে শাহিন ইলেকট্রনিক্সের দোকানসহ ২টি দোকান আগুন লেগে সম্পূর্ন পুড়ে যায়। পরে শনিবার সকালে বাজারের বিশ^রোড সংলগ্ন স্থানে আরেক দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভস্মিভুত হয় আরও ৮টি দোকান।

এ ঘটনায় মমিন উদ্দিনের আল্লার দান বীজভান্ডার,আকতার মিষ্টান্ন ভান্ডার,আঃ ছাত্তারের ছাত্তার সুইট, আজিজুর রহমানের বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার,আরজু শেখের কনফেকশনারী,সাইদুল ফকিরের ফলের দোকান,শহীদের ফলের দোকান,জাহিদের কনফেকশনারী দোকান পাশে থাকা বেশ কয়েকটি দোকান সম্পূর্ন পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ২ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মলিকদের যথাসাধ্য সহযোগিতার আশ^াস দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION