1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গার সংরক্ষিত নারী সদস্য পদের উপনির্বাচন সম্পন্ন

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮২৮ জন পঠিত
ভাঙ্গার সংরক্ষিত নারী সদস্য পদের উপনির্বাচন সম্পন্ন
ভাঙ্গার সংরক্ষিত নারী সদস্য পদের উপনির্বাচন সম্পন্ন

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা : ১২ জুন -২০২৩) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ( ০২ নং) নারী ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য সংশ্লিষ্টদের মোতায়েন করা হয়। এর আগে নির্বাচন উপলক্ষে প্রিজাডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনে ব্যবহৃত ইভিএম ও প্রয়োজনীয় মালামাল নিয়ে কেন্দ্রে এসে উপস্থিত হন।

এতে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচান উদ্দীন। উল্লেখ্য যে,উক্ত ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জিয়াসমিন মোর্শেদ ইভা মৃত্যুবরণ করায় তার পদ শুন্য হওয়ায় ওয়ার্ডটিতে উপনির্বাচন হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৪১৯ জন। এতে নাজমা শিকদার তালগাছ প্রতিক নিয়ে ১৪শ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলী ইসলাম পেয়েছেন ৮, শ ৫১ ভোট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION