1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬০৯ জন পঠিত
ভাঙ্গায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ভাঙ্গায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ”-এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নিরাপদ সড়ক উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এক জনসচেতনামূলক কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই)সোহানুর রহমানের সঞ্চালনায় নিরাপদ সড়ক নিয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি, অধ্যাপক এবিএম মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মুন্সী, পরিবহন শ্রমিক নেতা বিমল চন্দ্র মজুমদার টোকন প্রমূখ।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন বলেন, ভাঙ্গা উপজেলা একটি জনগুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় নিরাপদ সড়ক রাখতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশের যা যা করণীয় তা করতে বদ্ব পরিকর। সেই সাথে যার যার অবস্থানে থেকে পুলিশের প্রতি সহযোগিতার আহবান জানান। তিনি বলেন, আমরা পুলিশ দুর্নীতি থেকে মুক্ত। আমাদের সব রকম সেবা ভাঙ্গা বাসীর জন্য উন্মুক্ত থাকবে। যদি কোনো অসঙ্গতি দেখেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। আপনাদের সকল সেবা দিতে আমরা বদ্ধপরিকর। সভায় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও বড় বাস, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক ও বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION