1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারী বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৬ জন পঠিত
বোয়ালমারী বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার
বোয়ালমারী বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বোমা বিস্ফোরণ ও টাওয়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতা সৃষ্টি করার ঘটনায় এসআই কাজী আবুল বাশার বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে নাশকতা মামলা দায়ের করেছেন। শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে নাশকতা মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং- ০২। পরে মামলার এজাহার নামীয় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খাঁন (৫২), উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম (৪৫), পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস (৫০), দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল (৫৫), ফরিদপুর জেলা যুবদলের বনও পরিবেশ বিষয়ক সহসম্পাদক সিরাজ মৃধা (৫৪), শেখর ইউপি সদস্য (মেম্বর) বরকত মোল্যা (৫০), আবু নাসির মোল্যা (৫২), মুরাদ (৩৫)।

প্রসঙ্গ, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপর সাতৈর জয়নগরে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইট ভাটার সামনে দুবৃর্ত্তরা টাওয়ারে আগুন জ্বালায় এবং ককটেল জাতীয় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইটপাটকেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষসহ চারটি বোমা উদ্ধার করে। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ট ফাঁকা গুলি ছুঁড়ে। পরে এঘটনা নিয়ে “টায়ারে আগুন জ্বালিয়ে বোমা বিস্ফোরণ : চারটি বোমা উদ্ধার” এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আজকের ফরিদপুর। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোয়ালমারী থানার (উপ-পরিদর্শক) এসআই আক্কাচ আলী বলেন, বোমা বিস্ফোরণ ও টাওয়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION