1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি রিজাউল সম্পাদক রাসেল

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৫ জন পঠিত

এ কে এম রেজাউল করিম, বোয়ালমারী :

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯ সদস্যবিশিষ্ট বোয়ালমারী প্রেসক্লাবের ১৮ জন সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ চার বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনে সভাপতি পদে রিজাউল হক (দৈনিক ইত্তেফাক ও সম্পাদক সাপ্তাহিক আল-হেলাল) ১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোরবান আলী (সাপ্তাহিক বোয়ালমারী বার্তা) পেয়েছেন ৬ ভোট। ১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ (আজকের পত্রিকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আমিনুল ইসলাম (সমকাল) পেয়েছেন ৪ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরশাদ সাগর (মানবজমিন)। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ১৫ ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন (দিনকাল), ১৪ ভোট পেয়ে কামরুল সিকদার (ভোরের কাগজ) এবং ১৩ ভোট পেয়ে এন কে বি নয়ন (দৈনিক জনকণ্ঠ ও সম্পাদক দৈনিক কালের বাণী,সাপ্তাহিক সময়ের ভাবনা) বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগে সহ-সভাপতি পদে এম এম নূর ইসলাম (কালের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক পদে খান মোস্তাফিজুর রহমান (আমাদের সময়), কোষাধ্যক্ষ পদে এ কে এম রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক ) এবং দপ্তর সম্পাদক পদে তৈয়বুর রহমান কিশোর (আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION