1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারী চাউলকলের লক্ষাধিক টাকার মালামাল চুরি

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৪৩ জন পঠিত
বোয়ালমারী চাউলকলের লক্ষাধিক টাকার মালামাল চুরি
বোয়ালমারী চাউলকলের লক্ষাধিক টাকার মালামাল চুরি

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজার চাউলকল থেকে লক্ষাধিক টাকার ইলেক্ট্রিক মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাতে জয়পাশা বাজারে চাউলকল থেকে এ ইলেক্ট্রিক মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। সরেজমিনে গিয়ে জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের মো. আলতাব হোসেন চৌধুরীর ছেলে মো. নুরুল ইসলাম চৌধুরীর চাউলের মিলে বৈদ্যুতিক সংযোগের ক্যাবল, মেইন সুইচ, স্টাটারসহ মিলের যন্ত্রাংশ ও ওয়েট মিটার চুরি হয়ে গেছে।

মিলের মালিক নুরুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার রাতে চাউল ভাঙানো কাজ শেষে ১০ টার দিকে দরজায় তালা আটকিয়ে বাড়ি যায়। মঙ্গলবার সকালে বাজরে গিয়ে ঘর খুলে দেখি মিল ঘর এলোমেলো ভাবে রয়েছে। পরে স্টাটার বক্সের দিকে তাকালে বক্সটি খোলা পায়। তখন চোর চক্র ঘরের পিছন দরজার পাশে টিনসেট কেটে দরজার খিল খুলে ভেতরে প্রবেশ করে। মালামাল চুরি করে পালিয়ে যায়। মিল মালিক চুরি হওয়া মালামালের বিবরণ দিয়ে জানান লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION