1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারীতে ১৩ মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১০২১ জন পঠিত
বোয়ালমারীতে ১৩ মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
বোয়ালমারীতে ১৩ মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে নারী নির্যাতন, চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদান সর্বমোট ১৩ মামলা ও ১ বছরের সাজা প্রাপ্ত আসামী মো. জাহিদ শেখকে (৪০) থানা পুলিশ আটক করেছে। গ্রেফতারকৃত আসামী জাহিদ শেখ উপজেলার গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে।

বুধবার ৩০ আগস্ট তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।পুলিশ সূত্রে জানা যায়, ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মো. জাহিদ শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে থানায় ১৩টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত গ্রেফতার করতে চেষ্টা চালান। তবে বুধবার (৩০ আগস্ট) তাকে গুনবহা এলাকা থেকে আটক করা হয়।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন অপরাধ মামলার এ আসামী অনেক বড় ডেঞ্জারাস, এর আগে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেন। আর এমন কোন অপরাধ নাই যার সাথে তাঁর সম্পৃক্ত নেই। আসামী জাহিদ শেখকে বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তা জোরদার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION