1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৩ জন পঠিত
বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস
বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত যুবক শেখ উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের মেঝো ছেলে নাজমুল শেখ ও একই গ্রামের মৃত আবু সাঈদ শেখের মেয়ে সুমি বেগম (২৫) দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাজমুল-সুমি দম্পতির সোহান (৫) ও সহিদ (৩) নামে দুটি ছেলে সন্তান নিয়ে সাংসারিক জীবন যাপন ভালোই চলছিলো। দেড় মাস আগে স্ত্রী সুমি বেগম স্বামীর সাথে ঝগড়া করে দুটি শিশু সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। এ কারণে সন্তান দুটিকে লালন পালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেন।

পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি। লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক মনির হোসেন শনিবার জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION