1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

বোয়ালমারীতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬১১ জন পঠিত
বোয়ালমারীতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
বোয়ালমারীতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বোয়ালমারী সংবাদদাতা : সাংবাদিক নাদিম হত্যা বিচারের দাবীতে বোয়ালমারী উপজেলার কর্মরত সংবাদকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম ওই এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করলে সংবাদের জেড়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনী গত সোমবার নাদিমকে পিটিয়ে হত্যা করে।

বোয়ালমারী বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিনিধি ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক মুরশিদ আহমেদ শিকদার লিটু, বাংলা টিভির প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মহব্বত জান চৌধুরী, ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এস এম রুবেল, দৈনিক খবর পত্রের প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক কুমার প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাসেল মিয়া, ইকবাল হোসেন, সনৎচক্রবর্তী, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION