1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী কলেজ ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৮৩ জন পঠিত
Exif_JPEG_420
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী দিশা রানী দাস (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী কাদিরদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কলেজ ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে অনলাইনের মাধ্যমে  থানায় সাধারন অভিযোগ দায়ের করেছেন। ওই কলেজ ছাত্রী ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের দীলিপ কুমার দাসের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ কলেজ ছাত্রী  দিশা রানী দাস গত ২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় কাদিরদী কলেজ এলাকা থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ ছাত্রীর বাবা দিলিপ কুমার দাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি আমার মেয়ে সহজ সরল মনের হওয়ায় সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুর মুন্সির ছেলে মো. জায়েদ মুন্সি (১৯) তাকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
আমার কিশোরী মেয়েকে যারা এখন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে আমার মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান। সে এখনও অপ্রাপ্ত বয়সে রয়েছেন।
প্রেমতারা গ্রামে ছেলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
তবে ছেলেলের চাচি শিউলী বেগম বলেন, মেয়ের বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা থানা থেকে পুলিশ এনে তদন্ত করতে আসলে শুনতে পায়, আমার ভাসুরের ছেলে জায়েদ একটি হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে নিয়ে পালিয়েছে। সে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছে। আমরাও তাকে খুঁজতে বের হয়েছি।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পরে ওই ছেলের বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এই মূহুর্তে তাদের খুঁজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION