1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দুই ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ছাই

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৯ জন পঠিত
বোয়ালমারীতে দুই ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ছাই
বোয়ালমারীতে দুই ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ছাই

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে মন্টু শেখ ও জাকির শেখ নামে দুই ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার, (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়না গ্রামের মান্দার তলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতা বসত আগুন লেগে যায়।

এ সময় পাশে থাকা মন্টু শেখের (৫৫) বসতঘর ও তার ছেলে জাকির শেখের (২৭) বসতঘরে রান্নাঘর থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি টিনের বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। আগুনে একই বাড়ির কয়েকটি ঘর পুড়ে গেলেও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আরো ১০-১২টি বাড়িঘর আগুন নিয়ন্ত্রণ করে রক্ষা করেছেন।

বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফিরোজুল হাসান নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির তিনটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের আরো কমপক্ষে ১০টি বাড়িঘরকে আমরা আগুন নিয়ন্ত্রণ করে রক্ষা করতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION