1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দক্ষিণেশ্বর মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪৬৫ জন পঠিত
বোয়ালমারীতে দক্ষিণেশ্বর মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত
বোয়ালমারীতে দক্ষিণেশ্বর মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পিছলিয়া ধর্মহাটি গ্রামের কালী মন্দিরে প্রতি বছরের বাংলা মাসের ৭ চৈত্র এ কালীপূজা অনুষ্ঠিত হয়। কালীপূজা উপলক্ষে গ্রামীণ মেলা বসে। এ কালীপূজায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এসে অংশ গ্রহন করেন। পিছলিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির আয়োজনে কালীপূজায় দুপুরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ ও বিকেলে কৃষ্ণ যাত্রা পালা পরিবেশন করা হয়।

অত্র মন্দিরের সভাপতি অরবিন্দ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক বিষ্ণু পদ সরকার, সরকারি ইয়াছিন কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ডা. দিলীপ রায়, ডা. সুকুমার ঘোষ, অত্র মন্দিরের সাধারন সম্পাদক অসীম কুমার পাল, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রবিন কুমার লস্কর, সহকারি অধ্যাপক সঞ্জিব রায়, সুব্রত মুখার্জী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION