1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৬২ জন পঠিত
বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক
বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

বেয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে ৫ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে ৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবনমালিপুর গ্রামের লায়েক মোল্যার মেহগুনি বাগানের ভেতর মঙ্গলবার দিন গত রাত ২টায় ডাকাতি করার উদ্দেশ্যে ১২-১৩ জন ডাকাত জড়ো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদের ডাকাতি প্রস্ততির সময় ৫ জন ডাকাতকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলো; গাইবান্ধা জেলার দক্ষিন গিদারি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে মো. জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মো. মালেকের ছেলে পিকুল শেখ, মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মো. সবুজ (৩৮), জাহাপুর ইউনিয়নের জফরাকান্দী গ্রামে মৃত হাসেম শেখের ছেলে মো. আনোয়ার শেখ (৫০)।

মামলার বাদী উপপরিদর্শক মামুন ইসলাম জানান, রাতে ডাকাতি করার প্রস্তুতির সময়ে গোপন সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করি। এসময় তাদের কাছে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ও একটি এ্যাঙ্গেল রড উদ্ধার করা হয় বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রাতে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ডাকাতি প্রস্তুতিকালে আটক করা হয়। এদের তিন জনের বাড়ি মধুখালী থানায়, অপর দু জনের বাড়ি গাইবান্ধা ও মাগুরা জেলায়। বুধবার ডাকাতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION