1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে জোড়া হত্যাকান্ডের ঘটনা পুজিঁ করে নীরিহদের বাড়ীঘরে হামলাকারীদের বিচার দাবী

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৭৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে জোড়া হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধিদের সনাক্ত ও এ হত্যাকান্ডকে পুজিঁ করে নীরিহদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে দাবী করে প্রতিবাদে ও হামলাকারীদের বিচার  দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত মানুষ অংশ নেন।


মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান সম্পাদক মো. ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, হত্যাকান্ডকে পুজি করে একটি পক্ষ নীরিহ মানুষদের হয়রানী করছে। কেউ তাদের অনুগত না হলে তাদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। মানববন্ধনকারীরা প্রকৃত হত্যাকারী ও সাধারণ মানুষদের বাড়ীঘরে হামলা ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, গত ০৩ মে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকিদুল মোল্লা ও খায়রুল শেখের মৃত্যু হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION