1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৫৫ জন পঠিত
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ৯টায় বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিবসটি উপলক্ষে বিশাল এক র‌্যালী বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা রোড আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার দিলারা আক্তার, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।

দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মলয় কুমার বোস এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহসভাপতি ইস্রাফিল মোল্যা, আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জান মিয়া মুকুল,

সদস্য পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্যা, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এস এম বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম খান, প্রমুখ। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। শিশু ও শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন আয়োজন করে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর দেওয়া বিভিন্ন ভাষণের উপর বক্তৃতা প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION