1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোযালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
বোযালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বোযালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বোযালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিযনের বনচাকী গ্রামের মাজাহার খার বাড়ির সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপড়ে মিনি কাভার ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আশরাফুল কাজী (২৩) ঘটনাস্থলে মারা যায়। মোটরসাইকেলের আরেক আরোহী আলফাডাঙ্গা উপজেলার বেজাডাঙ্গা গ্রামের আইয়ুব আলী (২৬) মারাত্মক আহত হয়।

আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।নিহত আশরাফুল কাজী বোযালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে। জানা যায়, রবিবার (১৯ ফেব্রুযারি) সকাল ১০ টার দিকে আশরাফুল কাজী মোটরসাইকেল যোগে বোয়ালমারী যাওয়ার সময় বনচাকী মাজাহার খার বাড়ির সামনে মোড় ঘুরতে গিযে নিয়ন্ত্রন হারিয়ে বোয়ালমারী থেকে ভাটিয়াপাড়া গামী (নরসিংদী -ম ১১-০২-২৩ নাম্বরের একটি কাভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক আশরাফুল কাজী ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ খবর পেযে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মিনি কাভার ভ্যান উদ্ধার করে। লাশ থানায় নিযে আসে। থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল ও কাভার ভ্যান জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION