1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৭৭২ জন পঠিত
বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবুজ দাস : বিশ^ পরিবেশ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে রবিবার বিকাল ৩ ঘটিকায় শহরের শিশু একাডেমীতে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, পরিবেশ অধিদপ্তর,ফরিদপুরের সহকারী পরিচালক মিতা রানী দাস, সহকারী পরিচালক মাহফুজুর রহমান, পরিদর্শক মোঃ জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে মোট চারটি গ্রæপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শূণ্য শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত “ক” গ্রæপে প্রথম স্থান অধিকার করেন সাফওয়ান হাসান সিনান, দ্বিতীয় স্থান নাওশিন নাওয়ার ও তৃতীয় স্থান সাফিকা জান্নাত সাবাবা। তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত “খ” গ্রæপে প্রথম স্থান অধিকার করেন দেবমাল্য চক্রবর্ত্তী (রোহান), দ্বিতীয় স্থান নুসরাত নাহিয়ান ও তৃতীয় স্থান ফাতেমা ইসলাম। সপ্তম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত “গ” গ্রæপে প্রথম স্থান অধিকার করেন শাশ^তী দাশ, দ্বিতীয় স্থান তনায়া ফাতেমা তন্না ও তৃতীয় স্থান মাইশা মালিহা।

এ ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অনুর্দ্ধ ১৬ বছর পর্যন্ত “ঘ” গ্রæপে প্রথম স্থান অধিকার করেন জেরিন ইকবাল বর্ষা, দ্বিতীয় স্থান আয়শা আক্তার বিন্তি ও তৃতীয় স্থান সুমাইয়া সুলতানা। আজ অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ০৫ জুন, ২০২২খ্রিঃ তারিখে বিশ^ পরিবেশ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যেঅনুষ্ঠিতব্য অনুষ্ঠানে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION