1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বিশ্ব মা দিবসে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৫৬ জন পঠিত
বিশ্ব মা দিবসে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব মা দিবসে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্ব মা দিবসে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ ও যেকোনো পরিস্থিতিতে মায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। রোববার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা’ ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালযয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াসিন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মাসউদা হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বøাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র জাওয়াদ আজমাইন রাজ প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মা দিবসের তাৎপর্য তুলে ধরে এই পৃথিবীতে মায়েদের ভূমিকা অপরিসীম বলে অভিমত ব্যাক্ত করেন। তারা বলেন সন্তান যাতে ভালো থাকে, তার যেন কষ্ট না হয় মায়েরা সবসময় তা প্রত্যাশা করেন। একই সাথে মা এবং সন্তানের মধ্যকার সম্পর্ক অনুষ্ঠানে তুলে ধরে মায়েরা যাতে সবসময় খুশি থাকে সেজন্য সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ পৃথিবীর প্রত্যেক মা যেন সবসময় ভালো ও সুস্থ থাকেন সেটাই প্রত্যাশা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION