1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭০১ জন পঠিত
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলায় বিপুল পরিমান ইয়াবাসহ মহসিন মাতুব্বর (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার বাবুরচর খালাসিডাঙ্গী এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক মহসিন একই গ্রামের খালেক মাতুব্বরের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুরের ঢেউখালীর বাবুরচর খালাসিডাঙ্গী এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি বসতঘর থেকে মহসিন মাতুব্বর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

একই সময় তার কাছে থাকা ৩ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পরে একইদিন বিকেলে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION