1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৯০ জন পঠিত
বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ১ হাজার ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জহুরা বেগম ওরফে জেসমিন (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার জেসমিন কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচা পালং পাগলী বিল গ্রামের রশিদ আহম্মদের মেয়ে ও ফরিদপুর জেলা সদরের চন্ডিপুর এলাকার জুয়েল মোল্যার স্ত্রী।

ডিবির ওসি মামুনুর রশীদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৭ নভেম্বর) দিনগত রাতে জেলা সদরের চন্ডিপুর এলাকা থেকে ১ হাজার ৭৫ পিচ ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি আরও জানান, গ্রেফতার জেসমিনের স্বামী জুয়েলও মাদক কেনাবেঁচার সঙ্গে জড়িত। তবে জুয়েল ইতোমধ্যে মাদক মামলায় কারাগারে রয়েছেন। আর জেসমিনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION