1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিদেশী সাতটি ভাষায় ৭ মার্চের ভাষন উপস্থাপন ২৩ মার্চ

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪০৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বময় জোরালোভাবে ছড়িয়ে দিতে ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে সাতটি বিদেশী ভাষায় অনুবাদ করে নির্মিত ভিডিও চিত্র “সাত মার্চের ভাষন উপস্থাপন” শিরোনামে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ্পস্থাপন করা হবে বৃহস্পতিবার। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ আনষ্ঠানিকতা উদ্বোধন করার কথা রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার এ উপলক্ষে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানান, সে লক্ষ্যে ফরিদপুরের শেখ রাসেল ষ্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিণ্ন শ্রেনী পেশার অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন। তিনি জানান, বিদেশী ভাষা গুলো হলো, ইংরেজি, ইস্পানিস, ফ্রেন্চ, জাপানি, চাইনিজ,হিন্দি,আরবি ও মান্দাবী।
তিনি আরো জানান, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম যেমনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হবে তেমনি বিদেশী ভাষায় অনুবাদের কারণে লাখো কোটি ভিনদেশী মানুষ মুক্তিযুদ্ধের ভাবধারাকে আরো সহজে উপলব্দি করতে পারবে। বৃহস্পতিবার বিকাল তিনটায় এ আয়োজন মালা শুরু হয়ে পাচটা পর্যন্ত চলবে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION