1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৫২৬ জন পঠিত
বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার পাংশা হতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আনুমানিক মাঝরাত ০২:১০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বলরামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০১টি বিদেশী পিস্তল সহ ০১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান @ বকুল (৪৬), পিতা-মোসলেম উদ্দিন, সাং-বলরামপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল (গধফব রহ টঝঅ) ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।

সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীর পাংশাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে জনমনে ত্রাস সৃষ্টি করে নানান রকম অপকর্ম সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। ধৃত ব্যক্তি ওই এলাকার অস্ত্র ও মাদক সহ আরো অন্যান্য অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION