1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

বিএনপি এখন কি করবে তা তারা নিজেরাই জানেন না……আ’লীগ প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৭ জন পঠিত

শাহজাহান হেলাল: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি আইন তৈরী করতে দাবি করেছিল, আওয়ামীলীগ সরকার তা করেছে। এখন তারা বলে ঐ আইন মানি না। তারা এখন কিরবে তা তারা নিজেই জানে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে,উন্নয়নের মহাসড়কে তখন একটি কুচক্রীমহল বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে।

দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ সরকারের আর পিছনে ফিরে তাকাবার সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাতা উঁচু করে দাঁড়িয়েছে। আজ বুধবার দুপুরে মধুখালী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আব্দুর রহমানের বাড়ির প্রাঙ্গণে বর্ধিত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মো.নাছির,ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম,মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,মো. ইলিয়াছ মিঞা,এ্্যাড. আলিউজ্জামান খোকন,

সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া,মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,ইউপি চেয়ারম্যান হাবিবুল বাসার,হাসান আলী খান,গোলাম কিবরিয়া,খুরশিদ আলম মাসুম,ইউনিয়ন আ’লীগ নেতা আঃ ছত্তার শেখ,সাকির আহমেদ টোকন,ইবরাহিম মাসলাতিসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। । বর্ধিত সভাটি জনসভায় রুপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION