1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

“বিএনপি আগামী নির্বাচনকে ভন্ডুল করে অপরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়”

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক সাংসদ মো. আব্দুর রহমান বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে ভন্ডুল করে একটি অপরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায় এবং তাদের সাথে ভাগ বাটোয়ারা করে খেতে চায়। বঙ্গবন্ধ কন্যার উধৃত্তি দিয়ে তিনি বলেন, বাংলার ১৬ কোটি মানুষ বেঁচে থাকতে আর কখনো কোনো অপরাজনৈতিক শক্তি বাংলার ক্ষমতায় আসবেনা।
শনিবার বিকালে ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তত্বাবধায় নিরপেক্ষ সরকারকে প্রসঙ্গে যে খালেদা জিয়া এক সময় বলতেন পাগল আর শিশু ছাড়া কেউ বাংলাদেশে নিরপেক্ষ নেই, তারাই আবার নিরপেক্ষ সরকার দাবী করেন। তিনি আরো বলেন, বিএনপি উন্নয়ন চোখে দেখেনা।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. ফারুক হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বিএনপিকে উদ্ধেশ্য করে বলেন,তাদের সন্ত্রাসী কর্মকান্ডমূলক যে কোনো কর্মসূচী প্রতিহত  করতে জেলা আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে।  এছাড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে তাদেরও প্রতিহত করার গোষনা দেন তনি।

এদিকে এর আগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সমমনা হাজারো মানুষ এতে অংশ নেন। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কানাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয় হাজারো মানুষ।

কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনুর সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই উপস্থিত ছিলেন।
অপরদিকে সিএ্যান্ডবি ঘাটে ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আবু ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন আ’লীগের সাধারণ মো. দুলাল ফকির, মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ শেখ প্রমূখ। পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুষার আহমেদ।


বক্তারা বলেন, বিএনপি জামাতকে কোনো ধরণের সন্ত্রাস ও নৈরাজ্য করতে দেয়া হবেনা। যেখানে তারা অন্যায় করবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION